Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যবাজেট নিয়ে বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে - মন্ত্রী রতন লাল নাথ

বাজেট নিয়ে বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে – মন্ত্রী রতন লাল নাথ

সম্প্রতি রাজ্য বিধানসভায় চলতি অর্থবছরের বাজেট পেশ করা হয়।। অর্থমন্ত্রী অধিবেশনে মোট ২৭ হাজার ৬৫৪ কোটি ৪৪ লক্ষ টাকার বাজেট পেশ করেন। যা পরবর্তী সময় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এই বাজেটের মধ্যে কর্মচারীদের বেতন, ঋণ পরিশোধ সহ অন্যান্য বাবদ খরচ ধরা হয়েছে ১৩ হাজার ৫৬৮ কোটি ২ লক্ষ টাকা। বাকি ১৪ হাজার ৮৬ কোটি ৪২ লক্ষ টাকা সার্বিক উন্নয়নে খরচ করা হবে। এই উন্নয়নের টাকা থেকে ৩১ শতাংশ খরচ করতে হবে জনজাতিদের জন্য। তপশিলি জাতিদের জন্য খরচ করতে হবে ১৭ শতাংশ। কিন্তু এবারের বাজেটে সার্বিক উন্নয়নের জন্য বরাদ্দ অর্থের মধ্যে ৫৬০৮ কোটি ৭২ লক্ষ ৬৭ হাজার টাকা জনজাতিদের উন্নয়নের জন্য খরচ করা হবে। অর্থাৎ ৩৯.৮১ শতাংশ। যা রাজ্যের ইতিহাসের সর্বকালীন রেকর্ড। প্রকৃত তথ্য জনসম্মুখে তুলে না ধরে বিরোধীরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। বুধবার আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বাজেটের তথ্য তুলে ধরে বিরোধীদের তীব্র সমালোচনা করেন মন্ত্রী রতন লাল নাথ। তিনি এদিন বিরোধীদের তোপ দেগে বলেন, কিছু কিছু রাজনৈতিক দল নিজেদের ব্যর্থতা ডাকার জন্য রাজ্যের সোজা সরল জনজাতিদের বিভ্রান্ত করছে। যা অত্যন্ত নিন্দনীয়। তারা বিধানসভায় রাজ্যের স্বার্থে গঠনমূলক আলোচনা না করে রাজ্যের উন্নয়নকে ব্যাহত করছে। এতে রাজ্যের মানুষ বিভ্রান্ত হচ্ছে। প্রতিবছরই বাজেটে জনজাতিদের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ বাড়ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

6 + six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য