Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যবিষাক্ত ব্রাউন সুগার আবারো কেড়ে নিল এক তরতাজা যুবকের প্রাণ, মৃত যুবকের...

বিষাক্ত ব্রাউন সুগার আবারো কেড়ে নিল এক তরতাজা যুবকের প্রাণ, মৃত যুবকের নাম বান্টি আচার্য, বাড়ি আগরতলা শহরতলী রানী খামার এলাকায়

রাজ্যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে নেশা। বিষাক্ত ব্রাউন সুগার, হিরোইন এর মত নেশায় আসক্ত হয়ে অকালেই মৃত্যুবরণ করছেন একাংশ যুবক। দিন দিন যেন এই মৃত্যুর তালিকা ক্রমশ বেড়েই চলেছে। যা নিয়ে উদ্বিগ্ন এখন সচেতন মহল। রাজ্য সরকার নেশার বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করলেও, প্রশাসনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েই রাজ্যের সর্বত্র রমরমা নেশার কারবার চালিয়ে আসছেন নেশাকারবারীরা। আর এই নেশায় আসক্ত হয়ে এখন ধ্বংসের মুখে রাজ্যের যুব সমাজ। কিছুতেই যেন নেশা কারবার প্রতিরোধ করতে পারছে না প্রশাসন। ফলে স্বাভাবিকভাবেই সন্তান হারানোর ভয়ে আতঙ্কগ্রস্থ এখন অভিভাবক মহল। যেভাবে বিষাক্ত নেশা নিয়ে মৃত্যুর মিছিল দেখা দিয়েছে তাতে করে আতঙ্ক দেখা দেওয়াটাই স্বাভাবিক। আর এই আতঙ্কের মাঝেই মঙ্গলবার আরো এক যুবকের প্রাণ কেড়ে নিল ব্রাউন সুগার। এবার মৃত্যুর তালিকায় নাম লেখালো বান্টি আচার্য নামে ২২ বছরের এক যুবক। মৃত যুবকের বাড়ি রানী খামার এলাকায়। বান্টি মা-বাবার একমাত্র পুত্র সন্তান। ঘটনার বিবরণে জানা যায় পরিবারের লোকদের অজান্তেই এক সময় নেশায় আসক্ত হয়ে পড়ে বান্টি। তাও আবার ব্রাউন সুগারের মতো বিষাক্ত নেশায়। গত কয়েকদিন আগেও মাত্রাতিরিক্ত ড্রাগস নেওয়ার ফলে অসুস্থ হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। সেখানে চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ হলে বাড়ি গিয়ে ফের নেশা সেবন করতে শুরু করে। এরমধ্যেই দীর্ঘদিন ব্রাউন সুগারের নেশা করার কারণে সোমবার নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়ে সে। পরিবারের লোকজন তাকে পুনরায় সুস্থ করে তোলার জন্য জিবি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু এবার আর শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে এই যুবক। পরে তার মৃতদেহ ময়না তদন্তের শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। নেশায় আসক্ত হয়ে আরো এক যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা জিবি হাসপাতাল চত্বরে চাঞ্চল্য দেখা দেয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য