Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ এক আলোচনা সভার আয়োজন করলো নাবার্ড এর...

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ এক আলোচনা সভার আয়োজন করলো নাবার্ড এর ত্রিপুরা আঞ্চলিক কার্যালয়

১২ জুলাই নাবার্ড-এর প্রতিষ্ঠা দিবস। এবছর বাণিজ্যিক এই প্রতিষ্ঠানটি ৪২ তম প্রতিষ্ঠা দিবস। গোটা দেশ জুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে এবছর উদযাপিত হয় নাবার্ডের প্রতিষ্ঠা দিবসটি। ব্যতিক্রম ছিল না ত্রিপুরায়। নাবার্ড এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার আগরতলা প্রজ্ঞা ভবনে নাবার্ড ত্রিপুরা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। কৃষক ও কৃষি কাজের সহায়ক বিভিন্ন দপ্তরের কর্মীদের নিয়ে রাজ্যভিত্তিক এই আলোচনা সভার উদ্বোধন করেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার। সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবার্ড-এর এজিএম রাজেশ চান্দেকর। এছাড়াও ছিলেন ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের চেয়ারম্যান সহ নাবার্ডের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন সকালে আলোচনা সভার আনুষ্ঠানিক শুরু হবার আগে প্রজ্ঞা ভবনেই নাবার্ড এর আর্থিক সহায়তায় বিভিন্ন স্ব সহায়ক দলের উৎপাদিত নানা সামগ্রী নিয়ে তৈরি স্টল পরিদর্শন করেন উদ্বোধক সহ অন্যান্য অতিথিরা। এদিনের এই আলোচনা সভা এবং নাবার্ড-এর কাজকর্ম প্রসঙ্গে বিধায়ক জিতেন্দ্র মজুমদার বলেন, রাজ্যের কৃষিতে যে অভূতপূর্ব উন্নতি হয়েছে তার পেছনে নাবার্ডের একটা অন্যতম ভূমিকা রয়েছে। রাজ্যে নাবার্ড আসার পর আইসিএআর এর সাথে একটা অঘোষিত প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আর তাতে করেই রাজ্যে কৃষিতে অভূতপূর্ব উন্নতি ঘটেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য