Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যনেশা কারবারী, সমাজদ্রোহীদের নিয়ে চলছে যোগদান সভা শাসক দলের একের পর এক...

নেশা কারবারী, সমাজদ্রোহীদের নিয়ে চলছে যোগদান সভা শাসক দলের একের পর এক যোগদান সভা নিয়ে এভাবেই সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা

মুখ্যমন্ত্রী নিজের হাতে অনেকগুলি দপ্তর রেখেছেন। অথচ সেই দপ্তরগুলি সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না তিনি। যার খেসারত দিতে হচ্ছে রাজ্যবাসীকে। বিশেষ করে স্বাস্থ্যপরিসেবার ক্ষেত্রে প্রতিদিন মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। এখনো উন্নত চিকিৎসার জন্য সাধারণ মানুষকে ছুটতে হচ্ছে বহির রাজ্যে। এবিষয়ে কোন নজর নেই মুখ্যমন্ত্রীর। সোমবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মের তথ্য তুলে ধরে এভাবেই সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। সাংবাদিক সম্মেলনে এদিন তিনি শাসকদলের যোগদান সভারও তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, যারা যোগদান করছেন তারা নেশা কারবারি, সমাজদ্রোহী। তাদের অর্থ দিয়েই মঞ্চ নির্মাণ করে চলছে যোগদান সভা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য