Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যযদি এন ডি এ তাদের সাথে সম্মত না হয় তবে তিপ্রা মথার...

যদি এন ডি এ তাদের সাথে সম্মত না হয় তবে তিপ্রা মথার কাছে আরও অপশন খোলা রয়েছে – প্রদ্যুৎ

লোকসভা ভোটের আগে রাজ্যের শাসক দলকে পরোক্ষে হলেও কিছুটা চাপে রাখার কৌশল নিল রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রা মথা। প্রসঙ্গত সোমবার প্রদ্যুত কিশোর দেববর্মণ সাফ জানিয়ে দেন যার পদক্ষেপ তিপ্রাসা কমিউনিটিদের জন্য হবে, এই কমিউনিটিদের অধিকারের জন্য হবে, তাদেরকে না ছাড়ার জন্য হবে, তিপ্রা মথা তাদের সঙ্গে কথা বলতে পারে। না হলে তারা নিউট্রাল থাকবে। ভারতে এন ডি এ এবং ইউ পি এ আছে। যদি এন ডি এ তাদের সাথে সম্মত না হয় তবে তাদের কাছে আরও অপশন খোলা রয়েছে। এই কথা সোজা সাপ্টা ভাষায় জানিয়ে দিলেন তিপ্রা মথার সদ্য বিদায়ী চেয়ারম্যান প্রদ্যুত কিশোর দেববর্মণ। সোমবার আগরতলার উজ্জ্বয়ন্ত প্রাসাদের রাজঅন্দরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন তিনি। প্রসঙ্গত সামনেই ২০২৪ এ লোকসভা নির্বাচন।সেই দিকে লক্ষ্য করলে রাজ্যের প্রধান বিরোধী দলের পক্ষে করা এই মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। এদিন তিনি কথার ছলে হুঁশিয়ারি দিয়ে বলেন ৪৯ ওভারেও তিনিও ম্যাচ জিততে চান। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মতে তাঁর করা এই মন্তব্য খুবই অর্থবহ। এদিন এই সাংবাদিক সম্মেলনে এম ডি সি তথা টি টি এ ডি সি’র ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান প্রদ্যুত কিশোর দেববর্মণ মুলত দলের প্লেনারি সেশন এবং বাজেট অধিবেশনে দলের ভুমিকা নিয়ে আলোচনা করেন। তিনি এদিন জানান প্লেনারি সেশনে বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে হল তিপ্রা মথা তিপ্রাসাদের যে প্রতিশ্রুতি দিয়েছে এর থেকে সরে যাবে না। তাদের দাবি নিয়ে ভারত সরকারের সাথে আগেও কথা হয়েছে। কেন্দ্রীয় সরকারের অবস্থান যাই থাকুক না কেন তাদের অবস্থান থেকে তারা সরে যাবে না। টি টি এ ডি কে যে বাজেট বরাদ্দ করা হয়েছে তা যথেষ্ট নয়। মাত্র ২ শতাংশ বাজেটে বরাদ্দ করা হয়েছে। টি টি এ ডি তে দলের সাথে যে অন্যায় করা হয়েছে এর জন্য রাজ্য সরকারকে চাপে রাখা হবে। এখনও ভিলেজ কাউন্সিল নির্বাচন কেন করানো হয় নি এই বিষয়েও দলের পক্ষ থেকে আদালতে মামলাও করা হয়েছে।এর জন্য সরকারের সাথে সর্বত্র তারা মোকাবিলা করবে। পাশাপাশি তিনি জানান টি টি এ ডি তে এখনও অনেক স্কুলে ১ জন মাত্র শিক্ষক দিয়ে লেখাপড়া চালানো হচ্ছে। এনিয়েও যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন তিনি। জানান দুর্নীতি একটি ইস্যু যার জন্যও দল লড়াই করবে। এদিন প্রদ্যুত কিশোর জানান দলকে পুনঃ নির্মাণ করা হবে একেবারে গ্রাসরুট স্তর থেকে কেন্দ্রীয় স্তর পর্যন্ত। মনিপুরের প্রসঙ্গ উত্থাপন করে পরিষ্কার জানানো হয় রাজ্যে এমনটা হতে দেওয়া হবে না। তারা তাদের তিপ্রাসাদের ভাষার নামে, কথা বার্তার নামে এমন কি ধর্মের নামে বিভক্ত করার ষড়যন্ত্র করতে দেবেন না। এদিন তিনি জানান রাজ্য বিধানসভায় দলের বিধায়করা যে ভুমিকা পালন করেছে এর জন্য তিনি গর্বিত। তবে এদিন তিনি ফের বিধানসভায় নীল ছবি কাণ্ডে সরব হন। এদিন মহারাজা বলেন দলের অনেক বিধায়কই প্রথম বারের মত বিধানসভায় গিয়েছে। কিন্তু তাদের দু একজনকে সাসপেন্ড করা হলেও তারা জনগণের ইস্যু গুলি বিধানসভায় তুলে ধরেছে। এ ব্যাপারে সরকারকে অবশ্যই জবাব দিতে হবে। তবে এদিন তিনি সাফ জানান নিয়ম মানতে গিয়ে দলের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেও দলে তিনি সবসময় থাকবেন। এই সাংবাদিক সম্মেলনে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, দলের প্রেসিডেন্ট বিজয় কুমার রাংখল, টি টি এ ডিসি’র চেয়ারম্যান জগদীশ দেববর্মা প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen + 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য