Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যমণিপুরে শান্তি ফিরিয়ে আনতে এবার রাস্তায় নামলো বামপন্থী দুই ছাত্র সংগঠন এসএফআই...

মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে এবার রাস্তায় নামলো বামপন্থী দুই ছাত্র সংগঠন এসএফআই ও টিএসইউ

উত্তর পূর্বাঞ্চলের অন্যতম রাজ্য মনিপুরে গত দুই মাস ধরে সাম্প্রদায়িক হিংসাত্মক আগুনে জ্বলছে। ইতিমধ্যেই বহু মানুষ হিংসাত্মক ঘটনায় নিহত হয়েছেন।বহু বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন শরণার্থী শিবিরে। পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়ে না উঠলেও, অনেকটা নীরব দর্শকের ভূমিকা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার। যা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে উঠছে নানা প্রশ্ন। এমনটাই অভিযোগ এনে মনিপুর ইস্যুতে এবার রাস্তায় নামল বামপন্থী ছাত্ররা। মনিপুরে শান্তি ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকারকে দ্রুত কার্যকরী ভূমিকা নেয়ার দাবিতে রবিবার দেশজুড়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ই মেইল প্রেরণ করল বামপন্থী ছাত্ররা। সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও এই কর্মসূচি বাস্তবায়িত করে এস এফ আই ও টি এস ইউ। এদিন এই দুই সংগঠনের উদ্যোগে সারা রাজ্য থেকেই কর্মীরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করে ই মেইল। আগরতলায় ই মেইল প্রেরণ করার পাশাপাশি মনিপুর ইস্যুতে বিক্ষোভ কর্মসূচিতেও শামিল হয় কর্মীরা। এদিনের এই ই মেইল প্রেরণ ও বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন এসএফআই রাজ্যের সম্পাদক সন্দীপন দেব ও টি এস ইউর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এসএফআই রাজ্য সম্পাদক শ্রী দেব মনিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর ও মনিপুর রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten + twenty =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য