Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যরাজ্যে শিল্পের পরিবেশ তৈরি হয়েছে – মেয়র

রাজ্যে শিল্পের পরিবেশ তৈরি হয়েছে – মেয়র

২০১৮ সালে রাজ্যে সরকার পরিবর্তন হবার পর ছোট ছোট শিল্প উদ্যোগী থেকে শুরু করে বড় শিল্প উদ্যোগীরা মানসিক ভাবে প্রস্তুতি নিয়েছেন। একটা মহল তৈরি হয়েছে যে এখানে শিল্প করা যাবে। রাজ্যের শিল্প কিন্তু প্রায় বন্ধ হয়ে পড়েছিল। রাজ্যের মানুষ চাইছিল বিকল্প কর্মসংস্থান হিসেবে শিল্পকে আরও উন্নত করা। কিন্তু রাজনৈতিক কারনে বাম আমলে শিল্প উদ্যোগীরা শিল্প করতে পারে নি। সিটুর বাড়াবাড়ি, বিভিন্ন শ্রমিক সংগঠনের অত্যাচার, চাঁদার জুলুমের জন্য তারা করতে পারে নি। কিন্তু এই সরকার আসার পর তা সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে গেছে। শুক্রবার আগরতলার পূর্ব আরালিয়ায় একটি সিমেন্ট টাইলস কারখানার আনুষ্ঠানিক দ্বার উদ্ঘাটন করার পর একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন তিনি আরও বলেন রাজ্যে এখন একটা শিল্প করার পরিবেশ তৈরি হয়েছে। রাজ্য সরকার একটি সিঙ্গেল উইন্ডোতে শিল্প উদ্যোগীদের পাশে থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করছে। স্পষ্ট বলেন এখন কোন দলীয় অনুশাসন নেই, চাঁদার জুলুম নেই। দলের কাছে যেতে হবে না। শুধু শিল্পোউদ্যোগিদের চিন্তাধারাকে সরকারের সঙ্গে সহযোগিতামূলক থাকতে হবে। তবে এমনিতেই শিল্প করা যাবে। এদিন তিনি এই শিল্প উদ্যোগীর মত অন্যদেরও শিল্প ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানান। এই দ্বারোঘাটন অনুষ্ঠানে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা জগন্নাথ জিউ মন্দিরের অধ্যক্ষ মহারাজ ভক্তি কমল গিরি সহ সদর গ্রামীণ বিজেপি’র সভাপতি অসীম ভট্টাচার্য , এলাকার কর্পোরেটর সহ অন্যান্যরাও।   

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য