শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী । শান্তির বাজারে বিজেপির সাংগঠনিক আলোচনা সভায় এসে শুক্রবার আচমকা শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় পরিদর্শনে ছুটে যান মুখ্যমন্ত্রী প্রফেসার ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে বিভিন্ন সেকশানে কর্মরত কর্মীদের সঙ্গে কথাবার্তা বললেন।তার পাশাপাশি মহকুমা শাসকের কার্যালয়ে পরিষেবা নিতে আসা লোকজনদের সঙ্গেও কথা বললেন। সাধারণ মানুষ মহকুমা শাসককের কার্যালয় থেকে সঠিক পরিষেবা পাচ্ছেন কিনা তা জানার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মহকুমা শাসক কার্যালয় পরিদর্শনে অফিসে থাকা কাগজপত্র ফাইলগুলি ধূলায় পরিপূর্ন হয়ে আছে দেখে মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্যকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ প্রদান করেন। অফিস পরিদর্শন শেষে মহকুমা শাসকের কার্যালয়ে থাকা স্ব সহায়ক দলের ষ্টল পরিদর্শন করেন ও স্ব সহায়ক দলের সদস্যদের সঙ্গে কথা বলেন। মহকুমা শাসকের কার্যালয় পরিদর্শন শেষে তিনি সাংগঠনিক আলোচনা সভায় অংশ গ্রহন করেন। পরিদর্শন কালে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরা সহ বিধায়ক প্রমোদ রিয়াং।



