সন্ধ্যা রাতে পেশাগত দায়িত্ব পালন করে নিজ বাড়িতে ফেরার পথে বন্য হাতির আক্রমণে মৃত্যু হয় সুজিত বর্ধন নামে এক ব্যক্তির। ঘটনা গত রবিবার দিন তেলিয়ামুড়া কৃষ্ণপুর এলাকায়। মর্মান্তিক এই ঘটনায় মৃত ব্যক্তির পরিবারকে সমবেদনা জানাতে বৃহস্পতিবার তেলিয়ামুড়ার দশমিঘাট এলাকায় ছুটে গেলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য পবিত্র কর। সারা ভারত কৃষক সবার রাজ্য কমিটির সদস্য সুভাষ নাথ সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত জমাতিয়া সহ স্থানীয় নেতৃত্বদের সাথে নিয়ে এদিন শ্রী কর প্রয়াত সুজিত বর্ধনের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। একই সাথে গোটা পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়ে এদিন শ্রী কর রাজ্য সরকারের নিকট দাবি জানান মৃত ব্যক্তির পরিবারকে যোগ্যতা অনুযায়ী একটি সরকারি চাকরি প্রদানের।



