Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যচুরির সামগ্রীর সাথে ৫ কুখ্যাত চোর পুলিশের হাতে আটক

চুরির সামগ্রীর সাথে ৫ কুখ্যাত চোর পুলিশের হাতে আটক

চুরির ঘটনা রাজ্যে নতুন কোন বিষয় নয়। প্রায় প্রতিদিনই আগরতলা সহ রাজ্যের কোন না কোন এলাকায় নির্জনতার সুযোগে কাজে লাগিয়ে হাত সাফাই করে চলেছে চোর চক্র। আর এতে করে অনেকেই নিঃস্ব হয়ে পড়ছেন। ইদানিংকালের রাজধানী আগরতলাতেই বেশ কয়েকটি চুরির ঘটনা সংঘটিত হয়। আর এই চুরির অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে এবার বড় ধরনের সাফল্য পেল। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আগরতলা পূর্ব থানার পুলিশ উদ্ধার করল চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী। এর মধ্যে রয়েছে দুইটি বাইকও। শুধু তাই নয় একই সাথে পুলিশ চুরির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এদের মধ্যে অন্যতম একজন হল চোর চক্রের মূল তথ্য সংগ্রহকারী। যে গত দুই বছর ধরে বাবা মারা যাওয়ার নাম করে সাদা কাপড় পড়ে শহরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অর্থ সংগ্রহের পাশাপাশি বাড়ির বিভিন্ন দিক দেখে আসছিল। যা পরবর্তী সময় চোর চক্রের কাছে পৌঁছে দিত এই যুবক। পূর্ব থানার পুলিশ তথ্য সংগ্রহকারী যুবককে প্রথমে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরি কান্ডের আসল রহস্য উন্মোচন করে। তার জবানবন্দী মূলেই পুলিশ মহারাজগঞ্জ বাজার প্রতাপগড় সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুইটি বাইকসহ বিভিন্ন চুরির সামগ্রী উদ্ধার করে। একই সাথে পুলিশ আটক করে আরো চারজন কুখ্যাত চোরকে। বুধবার পূর্ব থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান সদরের এসডি পিও দেবপ্রসাদ রায়। একই সাথে এদিন তিনি আরো জানান, চোর চক্রের গোটা টিমকে জালে তুলতে ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে। কুখ্যাত পাঁচ চোর সহ বিভিন্ন চুরির সামগ্রী উদ্ধারে স্বাভাবিকভাবেই খানিকটা যেন স্বস্তি শহরবাসী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 + 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য