Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যসাত সকালে মাতাবাড়ির কল্যাণ দিঘিতে ভেসে উঠলো মানুষের কাটা মাথার মুন্ডু

সাত সকালে মাতাবাড়ির কল্যাণ দিঘিতে ভেসে উঠলো মানুষের কাটা মাথার মুন্ডু

বুধবার ভোরে উদয়পুর মাতাবাড়ি কল্যাণ দিঘিতে পূর্ব দক্ষিণ কোনায় দিঘির জলে ভেসে ওঠে মানুষের কাঁটা মাথার মুন্ডু । পূজোর ফুলের সাথে ভেসে বেড়াচ্ছে এই মুন্ডুটি । দিঘির পাড়ে দিয়ে চলাচলকারী স্থানীয়রা এই ঘটনা দেখতে পেয়ে খবর দেয় রাধাকিশোরপুর থানায়। পুলিশ এই ঘটনার খবর পেয়ে দ্রুত মাতাবাড়ি এলাকায় ছুটে গিয়ে দিঘির জল থেকে মুন্ডুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় । পরবর্তী সময় পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে এসে তার তদন্ত শুরু করে এবং সাথে ফরেন্সিক টিমকে নিয়ে আসা হয় । সাত সকালে এধরনের ঘটনার খবর পেয়ে কাকরাবন নিজ বাসভবন থেকে ছুটে আসেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় । বিধায়ক কথা বলেন স্থানীয় এলাকাবাসী এবং পুলিশ আধিকারিকদের সাথে । মাতাবাড়ি কল্যাণ দিঘির জল বর্তমানে অপবিত্র হওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয় দীঘির চারদিকে থাকা সমস্ত ঘাট গুলি । একই সাথে ত্রিপুরেশ্বরী মাকে স্নান করানোর যে জল দীঘি থেকে নেওয়া হত সেই জলও বন্ধ করে দেওয়া হয় । বিধায়ক অভিষেক দেবরায় পুরোহিতদের নির্দেশ দেন খুব দ্রুত যেন কল্যাণ দিঘির জল শুদ্ধ করা হয় এবং দীঘির জলকে শুদ্ধ করতে গিয়ে যা করণীয় সমস্ত রীতিনীতি মেনেই তা যেন পালন করা হয় । সেই নির্দেশ দেন মাতাবাড়ি পুরোহিতদের । এবার প্রশ্ন উঠছে কোথায় থেকে দিঘির জলে আসলো মানুষের কাঁটা মাথা । অনুমান করা হচ্ছে প্রায় এক সপ্তাহ আগে এই মাথাটিকে ফেলা হয়েছে দিঘীর জলে। যার থেকে পচা দুর্গন্ধ বের হয় গোটা এলাকায় । কি উদ্দেশ্য করে দিঘির জলে এই কাঁটা মাথাটিকে ফেলা হয়েছে তা নিয়ে রীতিমত ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য