Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যবিজেপি’র সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে আগরতলায় বিজেপি’র সদর কার্যালয়ে সাংবাদিক...

বিজেপি’র সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে আগরতলায় বিজেপি’র সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে প্রস্তাবিত বাজেটের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানানো হয়

বিধানসভায় পেশ করা প্রস্তাবিত বাজেটের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে সোমবার আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করা হয় বিজেপি’র সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে। এই সাংবাদিক সম্মেলনে এদিন দলের সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য জানান এই বাজেটে রাজ্যের মানুষের কল্যাণের জন্য অনেকগুলি কর্মসূচীর ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার কথা সহ নতুন আরও ১৩ টি প্রকল্পের উল্লেখ করেন তিনি। জানান শিক্ষাক্ষেত্রে এই বাজেটে ৪৯৩৯ কোটি ৫৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। শহর উন্নয়নের ক্ষেত্রে ১৩৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর সাথে আরও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দের কথাও এই বাজেটে উল্লেখ করা হয়েছে। যার জন্য সদর শহর জেলা কমিটির পক্ষ্য থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জানান তিনি। এই সাংবাদিক সম্মেলনে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র অস্মিতা পাল, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

7 + one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য