Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যবাজেট অধিবেশনে অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটকে জনকল্যাণমুখী আখ্যা দিয়ে গোটা রাজ্যের দশটি সাংগঠনিক...

বাজেট অধিবেশনে অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটকে জনকল্যাণমুখী আখ্যা দিয়ে গোটা রাজ্যের দশটি সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে অভিনন্দন মিছিল সংঘটিত করল ভারতীয় জনতা পার্টি

রাজ্য বিধানসভায় চলছে এখন বাজেট অধিবেশন। গত সাত জুলাই অধিবেশনের প্রথম দিন শুরুতেই চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অর্থমন্ত্রীর পেশ করা বাজেটকে জনকল্যাণমুখী বাজেট বলে আখ্যায়িত করে শাসক দল বিজেপি। বিধানসভা অধিবেশনে জনকল্যাণমুখী বাজেট পেশ করার জন্য সরকারকে অভিনন্দন জানিয়ে দলের সব কটি সংগঠনিক জেলার উদ্যোগে অভিনন্দন মিছিল সংঘটিত করার সিদ্ধান্ত নেয় শাসকদলের প্রদেশ নেতৃত্ব। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সোমবার এক যুগে সব কটি সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো অভিনন্দন মিছিল। কেন্দ্রীয়ভাবে আগরতলায় অনুষ্ঠিত হয় দলের সদর শহর জেলা কমিটির মিছিল। এদিন পার্টির প্রদেশ কার্যালয় প্রাঙ্গণ থেকে সরকারকে অভিনন্দন জানিয়ে আয়োজিত মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য, দলের কেন্দ্রীয় নেতৃত্ব ফনিন্দ্র নাথ শর্মা সহ আরো অনেকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য