Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যভারত বিকাশ পরিষদ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাসপাতালের রোগীদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ...

ভারত বিকাশ পরিষদ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাসপাতালের রোগীদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করল সংস্থার কর্মকর্তারা

আগামী ১০ জুলাই ভারত বিকাশ পরিষদের ৬১ তম প্রতিষ্ঠা দিবস। এই সংগঠন মূলত সম্পর্ক, সহযোগ,সেবা, সংস্কার এবং সমর্পণ এই পাঁচটি বিন্দু নিয়ে প্রতিনিয়ত সামাজিক নানা কর্মসূচি করে থাকে। তবে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিগত দিনের মতো এবারও নানা কর্মসূচির আয়োজন করে সংগঠন। গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার অটল বিহারী বাজপেয়ি ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক রোগীদের মধ্যে ফলের রস এর প্যাকেট এবং পুষ্টিকর বিস্কুট বিতরণ করা হয়। আগরতলা পূর্ব ব্রাঞ্চের সহ-সভাপতি শিমুল সাহা প্রতি বছরের ন্যায় এবারও এই বিতরণের যাবতীয় আয়োজনের ব্যয় ভার বহন করেন। এদিনের এই পুষ্টিকর বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারত বিকাশ পরিষদের রাষ্ট্রীয় এনভারমেন্ট প্রজেক্ট ভাইস প্রেসিডেন্ট ধীরেন্দ্র কলই , ভারত বিকাশ পরিষদ ত্রিপুরা প্রান্তের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রাক্তন সভাপতি পার্থ ভট্টাচার্য , রিজিওনাল সেক্রেটারীদ্বয় যথাক্রমে জবা ভট্টাচার্য ও মঞ্জু দেব, প্রান্তের সাধারণ সম্পাদক শ্রী নন্দন সরকারসহ আগরতলা পূর্ব ব্রাঞ্চের বিভিন্ন পদাধিকারী এবং ত্রিপুরা প্রান্তের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদে অধিকারীরা বৃন্দ উপস্থিত ছিলেন। পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আগামী ১৬ জুলাই আগরতলা শিববাড়িতে একটি মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এছাড়া আগামী ১০ই জুলাই ভারত বিকাশ পরিষদের প্রান্তীয় কার্যালয় দুর্গা চৌমুহনী বিপনি বিতনে বিকেল সাড়ে পাঁচটায় একটি আলোচনাচক্র অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য