আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন উপলক্ষে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অর্থাৎ আই এম এ’র ত্রিপুরা রাজ্য সংস্থা ।আই এম এ হাউসে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ।এর উদ্বোধন করেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার ।এদিন রক্তদাতাদের অভিনন্দন জানান মেয়র ।তিনি আরো জানান, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা নানাবিধ চিকিৎসা পরিষেবা সংক্রান্ত কাজকর্মে যুক্ত। এর পাশাপাশি রক্তদানের মত মহৎ সামাজিক উদ্যোগ গ্রহণ করায় উদ্যোক্তাদের অভিনন্দন জানান তিনি।



