রাজধানী আগরতলার প্যালেস কম্পাউন্ড স্থিত ল্যান্ড রেকর্ড এন্ড সেটেলমেন্ট কার্যালয়ে শনিবার অনুষ্ঠিত হলো ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের রেকর্ডস এন্ড সেটেলমেন্ট ইউনিট কমিটির দ্বিতীয় দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়াও ছিলেন ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশের সভাপতি শংকর দেব, অবসরপ্রাপ্ত দপ্তরের অধিকতা এম কে নাথ, কর্মচারীর সংঘের ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস প্রমূখ। একদিনের এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করে। সম্মেলনে কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও দাবী দাওয়া নিয়ে আলোচনা হয়। দীর্ঘ আলোচনা শেষে সংগঠনের কাজকর্ম পরিচালনার জন্য গঠন করা হয় নতুন কার্যকারী কমিটি।



