Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যবাজেট পেশ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সকলকে দলের পক্ষ...

বাজেট পেশ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সকলকে দলের পক্ষ থেকে অভিনন্দন জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য

রাজ্যের অর্থমন্ত্রী ২৭ হাজার ৬৫৪. ৪০ কোটি টাকার যে বাজেট শুক্রবার পেশ করেছে এর জন্য রাজ্য সরকারকে, দলের তরফ থেকে অভিনন্দন জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তিনি। এদিন তিনি জানান এই বাজেটে সমাজের প্রত্যেক অংশের মানুষের জন্য কিছু না কিছু উল্লেখ রয়েছে। এ রাজ্যের নারীদের থেকে শুরু করে সমাজের ছাত্র ছাত্রী, যুব সমাজ, ধর্মীয় সংখ্যালঘু, সরকারী কর্মচারি,পেনশনার, তপশীলই জাতি, জনজাতি সকল অংশের জনগণের জন্য রাজ্য সরকার এই বাজেট পেশ করেছে। এদিন রাজীব বাবু বলেন এই বাজেটে ১৩ টি মুখ্যমন্ত্রী প্রকল্পের উল্লেখ রয়েছে। রাজ্যের আয় বৃদ্ধির লক্ষ্যে একটি ঐতিহাসিক বাজেট পেশ করা হয়েছে। তিনি এদিন বলেন সবচেয়ে বড় প্রাপ্তি হল মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা। এই প্রকল্পে আয়ুস্মান প্রকল্পের বাইরে যারা রয়েছেন তারা সকলে এর সুযোগ পাবেন। বাজেটে উল্লেখ করা ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট যোজনা যা রাজ্যের কৃষির উন্নতিতে একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে মনে করেন তিনি। এদিন তিনি অন্যান্য বিভিন্ন প্রকল্পের উল্লেখ করে জনজাতি উন্নয়ন প্রকল্পের কথাও উল্লেখ করেন। যেখানে জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে সব ধরনের সুযোগের কথা উল্লেখ রয়েছে বলে জানান তিনি।এদিন তিনি জানান আসছে সোমবার বিকেল পাঁচটায় দলের ১০টি সাংগঠনিক জেলায় এর জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে একটি রেলি বের করা হবে। পাশপাশি বলেন রাজ্যের পবিত্র বিধানসভায় বিরোধী দলের সদস্যদের তরফে যে ভাষা প্রয়োগ করা হয়েছে তা রাজ্যের জন্য দুঃখ জনক ও লজ্জাজনক। এদিন সাংবাদিক সম্মেলনে তার সাথে ছিলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যও।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য