Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যজাতীয় মৎস্য চাষী দিবস উপলক্ষে আগরতলা কলেজ টিলাস্থিত মৎস্য দপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত...

জাতীয় মৎস্য চাষী দিবস উপলক্ষে আগরতলা কলেজ টিলাস্থিত মৎস্য দপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক দিনের কর্মশালা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

বাঙ্গালীদের প্রিয় খাবার হলো মাছ। কিন্তু এই মাছ উৎপাদনে রাজ্য অনেকটাই পিছিয়ে। চাহিদার তুলনায় উৎপাদন কম থাকার ফলে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ ও বহি রাজ্যের উপর নির্ভরশীল রাজ্যবাসী। যদিও মাছ উৎপাদনে রাজ্যকে স্বয়ংবর করে তোলার জন্য মৎস্য দপ্তর বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়ে কাজ করে চলেছে। গৃহীত পরিকল্পনা গুলিকে বাস্তবায়নের লক্ষ্যে এবার গোটা রাজ্যজুড়ে সরকারি উদ্যোগে উদযাপন করা হচ্ছে ৬৬তম জাতীয় মাছ চাষী দিবস। মূলত মৎস্য চাষীদের উৎসাহিত করতেই এই দিবসকে উদযাপন। শনিবার আগরতলা কলেজ টিলা স্থিত মৎস্য দপ্তরের কার্যালয়ে মাছ চাষী দিবস উপলক্ষে আয়োজন করা হয় একদিনের জেলা ভিত্তিক কর্মশালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য, মৎস্য দপ্তরের অধিকর্তা মুসলিম উদ্দিন আহমেদ সহ আরো অনেকে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মৎস্য চাষিরা এদিন অংশগ্রহণ করে। মাছ চাষে আরও বেশি করে উৎসাহ দিতে কর্মশালায় মৎস্য চাষীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন মাছ চাষের সরঞ্জাম।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen + 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য