Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যসাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বাজেটের বিভিন্ন দিক তিনি জনসমক্ষে তুলে ধরেন অর্থ...

সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বাজেটের বিভিন্ন দিক তিনি জনসমক্ষে তুলে ধরেন অর্থ মন্ত্রী

বাজেট প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়। শুক্রবার বিধানসভায় এ প্রসঙ্গে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জনসমক্ষে তুলে ধরেন। এদিন তিনি জানান ২৭ হাজার ৬৫৪ দশমিক চার কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। এতে ঘাটতি হল ৬১১ দশমিক ৩ কোটি টাকা। এই বাজেট প্রসঙ্গে এদিন অর্থমন্ত্রী একে একে বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান ডিরেক্টরেট অব গুড গভর্নেন্স নামে একটি অধিদপ্তর স্থাপন করা হবে। রাজ্য সরকার ন্যাশানাল পেনসন স্কিম রাজ্যে চালু করেছে। এই অ্যান পি এস এর আওতা ভুক্ত রাজ্যের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে রাজ্য সরকারের অবদান ১০ শতাংশ থেকে বাড়িয়ে মহার্ঘ ভাতা ১৪ শতাংশ করা হবে। স্বাস্থ্য ক্ষেত্রে জোর দিয়েছে সরকার। সে লক্ষ্যে ১০০ টি নতুন উপ স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে। যাতে গ্রামীণ এলাকার মানুষ নিজের এলাকায় স্বাস্থ্য পরিষেবা পেতে পারে। এর জন্য ত্রিশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। একটি পৃথক সংক্রামক ব্যাধি নিরাময় কেন্দ্র গড়ে তোলা হবে। যার জন্য রাজ্য সরকারের ব্যয় হবে ৫৫ কোটি টাকা। রাজ্যের ছাত্র ছাত্রীদের ১২ হাজার স্মার্ট ফোন দেওয়া হবে। এদিন তিনি জানান রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণে এই বাজেটে একগুচ্ছ পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। এছাড়া পশু পালনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্যও একটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া মৎস্য চাষের ক্ষেত্রে উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া তিনি এদিন জানান মুখ্যমন্ত্রী কন্যা আত্ম নির্ভর যোজনা নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া ১০০ জন ছাত্রীকে একটি করে স্কুটি বিনামুল্যে দেওয়া হবে। এছাড়া ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের জন্য যেমন বাজেটে বরাদ্দ রাখা হয়েছে তেমনি মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে ৫ বছরে ৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে এদিন জানান তিনি। এছাড়া মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন উন্নয়ন প্রকল্প নামে আরও একটি নতুন প্রকল্প সম্পর্কে এদিন জানান অর্থমন্ত্রী। যার মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি জেলা হেডকোয়াটার এবং মহকুমা হেডকোয়াটারে যাতে সে ভাবে উন্নয়নের রূপরেখা তৈরি করা যায় সে লক্ষ্যে ৫ বছরে স্যাটেলাইট টাউন গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার ৫০০ কোটি টাকা ব্যয় করবে। শিক্ষা, কৃষি সহ অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি সমাজ কল্যাণে উন্নয়নের জন্য রাজ্য সরকার ৭ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে। এছাড়া রাজ্যের সকল অংশের জনগণের জন্য স্বাস্থ্য ক্ষেত্রে চিকিৎসা পরিষেবা খাতে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা- ২০২৩ নামে নতুন একটি পরিকল্পনার কথা এই বাজেটে রাখা হয়েছে বলেও এদিন জানান অর্থমন্ত্রী। রাজ্যের উপজাতিদের কল্যাণে মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ প্রকল্পের ঘোষণাও করেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven + 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য