Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যরাইয়াবাড়ির উচ্ছেদকৃত পরিবারগুলিকে অবিলম্বে উপযুক্ত পুনর্বাসনের দাবিতে এবার যৌথভাবে রাস্তায় নামল ত্রিপুরা...

রাইয়াবাড়ির উচ্ছেদকৃত পরিবারগুলিকে অবিলম্বে উপযুক্ত পুনর্বাসনের দাবিতে এবার যৌথভাবে রাস্তায় নামল ত্রিপুরা পিপলস পার্টি, এস ইউ সি আই সি এবং সিপিআইএমএল লিবারেশন গণমঞ্চ

উদয়পুরের রাইয়াবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরেই পূর্বতন সরকারের অলিখিত পুনর্বাসনের ভিত্তিতে সরকারি জমিতে বসবাস করছিলেন বেশ কয়েকটি সংখ্যালঘু পরিবার। কিন্তু গত ২৫ শে মে সরকারি জমি উচ্ছেদ করার লক্ষ্যে রাজ্য প্রশাসন ভুলডোজার চালিয়ে পরিবার গুলির বাড়ি ঘর সহায় সম্পত্তি ধ্বংস করে দেয়। এতে করে স্বাভাবিকভাবেই নিঃস্ব হয়ে পড়ে সংখ্যালঘু সাতটি পরিবারের লোকেরা। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সোচ্চার হোন বিরোধী রাজনৈতিক দলগুলি। কিন্তু এরপরেও প্রশাসনিকভাবে অসহায় পরিবার গুলির জন্য কোন ধরনের উদ্যোগ নেই। তাই এবার রাইয়াবাড়ির উচ্ছেদকৃত পরিবারগুলিকে অবিলম্বে উপযুক্ত পুনর্বাসন দেওয়ার দাবিতে রাস্তায় নামল ত্রিপুরা পিপলস পার্টি, এস ইউ সি আই সি এবং সিপিআইএনএল লিবারেশন গণমঞ্চ। শুক্রবার আগরতলা ওরিয়েন্ট চৌমুনিতে দাবি আদায়ের লক্ষ্যে এই তিন সংগঠনের কর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবার গুলির সদস্যদের নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়। যার নেতৃত্ব দেন সিপিআইএম এল এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার। এদিন তিনি জানান শুক্রবার থেকেই শুরু হয়েছে রাজ্যের বিধানসভার বাজেট অধিবেশন। আর এই অধিবেশনে ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে পুনর্বাসনের দাবিতে সোচ্চার হওয়ার জন্য বিরোধী দলের সদস্যদের কাছে আগাম চিঠি দেওয়া হয়েছে। তাই অধিবেশনে যাতে বিষয়টি নিয়ে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়, তার জন্য বিধায়কদের দৃষ্টি আকর্ষণ করতেই এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen − 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য