Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যরাজ্যের কলেজগুলিতে পাঠরত ছাত্র-ছাত্রীদের স্বার্থসংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে আবারো রাস্তায়...

রাজ্যের কলেজগুলিতে পাঠরত ছাত্র-ছাত্রীদের স্বার্থসংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে আবারো রাস্তায় নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ

রাজ্যের সরকারি সাধারণ ডিগ্রী কলেজ গুলিতে জাতীয় শিক্ষানীতি চালু করতে গিয়ে এবছর ছাত্র-ছাত্রীদের ফি একলাফে কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এতে করে স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা। এভাবে ফি কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার বিষয়টি অনেকেই মেনে নিতে পারছেন না। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে সোচ্চার হয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। এবার নতুন করে তাতে সামিল হলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদও। ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে ফি আয়ত্তের মধ্যে রাখা সহ কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের স্বার্থসংশ্লিষ্ট মোট ১০ দফা দাবিতে এবার রাস্তায় নামল বিদ্যার্থী পরিষদ। শুক্রবার দাবি আদায়ের লক্ষ্যে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সামনে সংগঠনের কর্মীরা সংঘটিত করল বিশ্ববিদ্যালয় ঘেরাও কর্মসূচি। এবিভিপির রাজ্য সম্পাদক সনজিত সেন এর নেতৃত্বে এদিন কর্মীরা দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয়ের মূল ঘটকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। পরে সংগঠনের এক প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে দেখা করে ১০ দফা দাবি সনদ স্মারকলিপি প্রদান করেন। দাবিগুলি অনাদায়ে ছাত্রস্বার্থে প্রয়োজনে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন সংগঠনের রাজ্য সম্পাদক ছাত্রনেতা সনজিৎ সেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য