ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ব্যারিস্টার এবং শিক্ষাবিদ, যিনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে লিয়াকত-নেহরু চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ করে, শ্যামাপ্রসাদ মুখার্জি নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহায়তায়, তিনি 1951 সালে ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন। তাই ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জনসংঘের প্রতিষ্ঠাতা ড: শ্যামাপ্রসাদ মুখার্জির ১২২ তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়, রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তাছাড়া উপস্থিত ছিলেন, মুখ্য আলোচক ডক্টর জগদীশ গন চৌধুরী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী,অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে পন্ডিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে নিয়ে আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম তিন কলেজ ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি হচ্ছেন ভারতবর্ষের ইতিহাসে এক কিংবদন্তি। উনাকে স্মরণ করতে হয় না হলে আমরা কোনদিন সামনের দিকে এগিয়ে যেতে পারবো না । এই দেশের জন্য অখন্ডতা রক্ষা করতে গিয়ে উনি যা যা করেছেন দেখেছে দেশের মানুষ। নরেন্দ্র মোদীজি দেশের শাসনভার নেবার পরই উনাকে মর্যাদা দেওয়া শুরু হয়। কিন্তু আমাদের মনে হয় যে উনাকে নিয়ে আরো বেশি আমাদের জানা উচিত। উনাকে জানার এবং উনি যে ইতিহাস রচনা করেছেন যারা নতুন প্রজন্ম তাদের জন্যে সেটা খুবই প্রয়োজন। দেশ রক্ষার্থে অখন্ডতা বজায় রাখার স্বার্থে যা খুবই প্রয়োজন।



