Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যনিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রির মূল্য বৃদ্ধির প্রতিবাদে সদর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন...

নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রির মূল্য বৃদ্ধির প্রতিবাদে সদর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান যুব কংগ্রেসের

নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির ফলে মধ্যবিত্ত রাজ্যবাসীর কপালে চিন্তার ভাজ পড়েছে। এই অবস্থায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রির মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সদর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করলো ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। সাত সদস্য বিশিষ্ট এই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রদেশ যুব কংগ্রেস নেতৃত্ব শাজাহান ইসলাম এদিন ডেপুটেশন প্রদান প্রসঙ্গে যুব কংগ্রেস নেতৃবৃন্দ জানান রাজ্যের বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী থেকে শুরু করে শাক সবজির দাম আকাশ ছোঁয়া। একদল কালোবাজারি দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটিয়ে সাধারণ জনগণকে অযথা হয়রানি করছে ।এই ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিরব ।তাইপ্রশাসনকে সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানানোর লক্ষ্যেই এই ডেপিটেশন প্রদান করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য