Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যডাক্তারি পড়ুয়া ছাত্র ছাত্রীদের স্বার্থ সমস্লিষ্ট একগুচ্ছ দাবিদাওয়া কে সামনে রেখে গোটা...

ডাক্তারি পড়ুয়া ছাত্র ছাত্রীদের স্বার্থ সমস্লিষ্ট একগুচ্ছ দাবিদাওয়া কে সামনে রেখে গোটা দেশব্যাপী আন্দোলনে নামলো অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন

১লা জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের সর্বভারতীয় কমিটি মেডিকেল শিক্ষাকে বাচাঁতে সপ্তাহব্যাপী প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করে । সংগঠনের সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার আগরতলার সিটি সেন্টারের সামনে সংগঠনের ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটি এক বিক্ষোভ সংগঠিত করে । বিক্ষোভ সভায় দাবি উঠে এম বি বি এস ফাইনাল বর্ষের ছাত্র ছাত্রীদের ওপর ন্যাশনাল এক্সিট টেস্ট পরিক্ষা চাপিয়ে দেওয়া চলবে না।মক টেস্টের নামে ডাক্তারি পরোয়া ছাত্র ছাত্রীদের কাছ থেকে ফি আদায় না করা, কোন অজুহাতেই মেডিকেল শিক্ষাকে বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়া চলবে না। এই দাবিগুলিকে সামনে রেখে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার ও সম্পাদক রামপ্রসাদ আচার্য। বক্তারা বলেন কেন্দ্রীয় সরকার কর্তৃক ন্যাশনাল মেডিকেল কমিশন এবছর এম বি বি এস ফাইনাল বর্ষের ছাত্র ছাত্রীদের উপর ন্যাশনাল এক্সিট টেস্ট পরিক্ষা এবং মক টেস্ট চাপিয়ে দিয়েছে।এমনকি এই পরিক্ষার নিয়মনীতি ও অস্পষ্ট এবং কোন ধরনের গাইডলাইন নেই। যেখানে এম বি বি এস ফাইনাল বর্ষের প্রতিটি ছাত্র ছাত্রীদের হাসপাতালের ওয়ার্ডে গিয়ে হাতে কলমে শিক্ষা অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।এই স্তরে পরিক্ষা চালু করে কার্যতঃ ছাত্র ছাত্রীদেরকে মোটা অঙ্কের বিনিময়ে কোচিং সেন্টারে প্রবেশ করার একটা ষড়যন্ত্র। মূলত সর্বনাশা জাতীয় শিক্ষা নীতি ২০২০ প্রবর্তনের মাধ্যমেই মেডিকেল শিক্ষা সহ সার্বিক শিক্ষার প্রানসত্তাকে ধ্বংস করতে চাইছে। কেন্দ্রীয় সরকার মেডিকেল, ইন্জিনিয়ারিং এমনকি সার্বজনীন সাধারণ শিক্ষাকেও বেসরকারি মালিকের হাতে তুলে দিতে চাইছে। একদিকে এই রাজ্যে এমবিবিএস ছাত্র ছাত্রীদের মক টেস্ট নেওয়ার কোন সেন্টার নেই। ফলে যেতে হবে ভিন্ন রাজ্যে যা বহু মেধাবী ছাত্র ছাত্রীদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। তাই মেডিকেল শিক্ষা সহ সার্বিক শিক্ষাকে বাচানোর জন্য দলমত নির্বিশেষে সকল অংশের জনগনকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য