Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যপরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে মহারাজা বীর বিক্রম্ ইউনিভার্সিটির সামনে এবিভিপির বিক্ষোভ প্রদর্শন

পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে মহারাজা বীর বিক্রম্ ইউনিভার্সিটির সামনে এবিভিপির বিক্ষোভ প্রদর্শন

মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটির অন্তর্গত এমবিবি কলেজ ও বীর বিক্রম কলেজের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার রুটিন নিয়ে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা। আগামী ১২ জুলাই শেষ হবে ইন্টারনাল পরীক্ষা। আর তারপরের দিন থেকেই ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চূড়ান্ত পরীক্ষার আগে এভাবে ছাত্র-ছাত্রীদের সময় না দেওয়ায়, স্বাভাবিকভাবেই হতাশ পরীক্ষার্থীরা। তাই ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার দিনক্ষণ পরিবর্তনের দাবিতে সোমবার মহারাজা বীর বিক্রম্ ইউনিভার্সিটির সামনে বিক্ষোভ দেখায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা। এদিন বেশ কিছু সময় ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের বিক্ষোভ কর্মসূচি চলার পর ছাত্রদের এক প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে দেখা করে তাদের দাবি তুলে ধরেন। কর্তৃপক্ষ অবিলম্বে পরীক্ষার্থীদের দাবি মেনে দ্রুত পরীক্ষার নতুন রুটিন ঘোষণা না দিলে প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দিলেন ছাত্র-ছাত্রীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য