Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যঅবিলম্বে পরীক্ষার ফলাফল ঘোষণা করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ...

অবিলম্বে পরীক্ষার ফলাফল ঘোষণা করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে গিয়ে হতাশ এসটিজিটি পরীক্ষার্থীরা

রাজ্যের গত বিধানসভা নির্বাচনের আগে টেট উত্তীর্ণ সকল বেকারদের হাতে নিয়োগপত্র শিক্ষা দপ্তর তুলে দিলেও, এখনো পর্যন্ত ভাগ্য ফেরেনি এসটিজিটি পরীক্ষার্থীদের। ২০২২ সালে এসটিজিটি পরীক্ষার্থীদের ফলাফল আজও প্রকাশ করা হয়নি। যদিও এনিয়ে ত্রিপুরা উচ্চ আদালতে একটি মামলা হয়েছিল। এই প্রসঙ্গে এসটিজিটি পরীক্ষার্থীদের বক্তব্য আদালতের পরবর্তী নির্দেশে সংরক্ষণ মানার কথা বলা হয়েছে। ফলাফল ঘোষণা কিংবা নিয়োগ প্রক্রিয়ার প্রসঙ্গে কোন ধরনের বিধি নিষেধধ জারি করেনি উচ্চ আদালত। এরপরেও কেন ফলাফল ঘোষণা করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে না। তাই অবিলম্বে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে বারবার রাস্তায় নামছেন এসটিজিটি পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীরা বেশ কয়েকবার শিক্ষাভবনে গিয়ে টিআরবিটি কর্তৃপক্ষেরও দৃষ্টি আকর্ষণ করে। শুধু তাই নয়, দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য বারবার আবেদন নিবেদন করেও দেখা করার সুযোগ পায়নি এই বেকাররা। এই অবস্থায় পরীক্ষার্থীরা ফের আরো একবার সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করতে সোমবার সকালে ছুটে যায়, মুখ্যমন্ত্রীর নিজ বাসভবনের সামনে। কিন্তু আগাম অনুমতি না থাকায় এদিন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পায়নি পরীক্ষার্থীরা। ফলে স্বাভাবিকভাবেই একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরতে বাধ্য হলেন তারা। তাদের অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে দেখা করতে চেয়ে বেশ কয়েকবার আবেদন জানালেও কোন উত্তর নেই। এই অবস্থায় হতাশাগ্রস্থ বেকাররা সংবাদ মাধ্যমের সাহায্যে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবি জানান অবিলম্বে তাদের পরীক্ষার ফলাফল ঘোষণা করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 + 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য