Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যরাজ্যের প্রাকৃতিক সম্পদ ত্রিপুরাকে একটা আলাদা পরিচিতি দিয়েছে- মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রাকৃতিক সম্পদ ত্রিপুরাকে একটা আলাদা পরিচিতি দিয়েছে- মুখ্যমন্ত্রী

রাজ্যের উৎপাদিত কৃষিজ ফসলের উৎপাদন বাড়িয়ে রাজ্যকে অর্থনৈতিক দিক দিয়ে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে শুরু হল দুই দিনব্যাপী জাতীয় স্তরের সম্মেলন। আগরতলা প্রজ্ঞাভবনে রাজ্য সরকারের কৃষি ও উদ্যান দপ্তরের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে রাজ্যের ও বহির রাজ্যের ক্রেতা বিক্রেতা এবং উদ্যোগপতিরা অংশ নেয়। সোমবার সকালে দু’দিন ব্যাপী আয়োজিত গুরুত্বপূর্ণ এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। মূলত রাজ্যের প্রাকৃতিক সম্পদ ও উৎপাদিত কৃষিজ ফসলকে কাজে লাগিয়ে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যেই এধরনের সম্মেলনের আয়োজন। এদিন সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির বুনিয়াদ হল কৃষি। দেশের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক। তাই কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করে চলেছে সরকার। এই রাজ্যের উৎপাদিত বাঁশ, রাবার, আনারসের চাহিদা রয়েছে গোটা দেশের পাশাপাশি বিশ্বেও। রাজ্যের প্রাকৃতিক সম্পদ ত্রিপুরাকে একটা আলাদা পরিচিতি দিয়েছে। একে আরো কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই লক্ষ্যেই রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করে চলেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য