Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যমায়ের শাসনে অপমানিত হয়ে আত্মঘাতী ১৫ বছরের এক নাবালক

মায়ের শাসনে অপমানিত হয়ে আত্মঘাতী ১৫ বছরের এক নাবালক

মোবাইল আবারো কেড়ে নিল এক নাবালকের প্রাণ। মোবাইলে গেইম খেলা নিয়ে মায়ের শাসনে অপমানিত হয়ে আত্মহত্যার পথ বেছে নিল দশম শ্রেণীতে পড়ুয়া এক নাবালক। ঘটনা রবিবার বিকেলে মেলাঘর থানার অন্তর্গত হিরামুড়া এলাকায়। আত্মঘাতী নাবালকের নাম আকাশ দেবনাথ। বয়স ১৫ বছর। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার নিজের বাড়িতেই আকাশ মোবাইলে গেইম খেলার সময় তার মা এসে হাত থেকে মোবাইলটি কেড়ে নেয়। আর এতে অপমানিত হয়ে নিজ বাড়িতেই ফাঁসিতে আত্মহত্যা করার চেষ্টা করে আকাশ। কিছুক্ষণ পর পরিবারের লোকজন আকাশকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে ছুটে আসে প্রতিবেশীরা। পরে সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা আকাশকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তখনও আকাশ ছিল জীবিত। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়। জিবি হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে আকাশ। জিবি হাসপাতালে আনার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর আকাশকে মৃত বলে ঘোষণা করে। সোমবার তার মৃতদেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ছেলেকে হারিয়ে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে আকাশের মা বাবা সহ আত্মীয় পরিজন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 + 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য