যান সন্ত্রাস রোধে রাজ্যজুড়ে ব্যাপক সচেতনতামূলক প্রচার অভিযান শুরু করেছে ট্রাফিক ইউনিট। এই কর্মসূচির অঙ্গ হিসাবে রবিবার রাজধানীর নবোদয় সংঘে এক প্রচার কর্মসূচির আয়োজন করা হয় ।এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিকের এসপি মানিক দাস,ক্লাবের সম্পাদক, সভাপতি সহ এলাকার বিশিষ্টজনরা ।এই কর্মসূচিতে ট্রাফিক এসপি মানিক দাস জানান ,যান সন্ত্রাস রোধে তৎপর রাজ্য পুলিশের ট্রাফিক ইউনিট প্রতিদিন গড়ে এক হাজারটি করে অভিযোগ লিপিবদ্ধ করে ব্যবস্থা গ্রহণ করছে। এর পরও জনসচেতনতা প্রয়োজন। আর এই লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগরতলা শহরে যানজট মুক্ত করার জন্য ট্রাফিক দত্তর পৌর নিগম ও সদর মহাকুমা প্রশাসনের উদ্যোগে আগামী কিছুদিনের মধ্যে আগরতলা শহরের রাস্তার সংলগ্নস্থানে যে সকল বেআইনি ভেন্ডার রয়েছে সেগুলো কে উচ্ছেদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগরতলা শহরের যানজট কে মুক্ত করার জন্য আগরতলা শহরের আটটি মূল জায়গাকে চিহ্নিত করে অতি শীঘ্রই জনগণকে নিয়ে সচেতনতার বৈঠক করা হবে বলে জানান ট্রাফিক সুপার মানিক দাস।



