রাজ্যে স্লগ ওভারে চুটিয়ে ইনিংস শুরু করেছে বর্ষা। মৌসুমী বায়ুর সাথে নিম্নচাপের দাপটে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। বৃষ্টিপাতের জেরে হাওড়া নদীর জল স্তর বৃদ্ধি পেয়েছে। এর ফলে শনিবার সন্ধ্যা রাতে রাজধানীর চন্দ্রপুর সংলগ্ন শ্রীলঙ্কা বস্তি এলাকার বেশকিছু বাড়ি ঘরে জল ঢুকে পড়ে ।এতে সংশ্লিষ্ট এলাকার জনগণের দুর্গতি বৃদ্ধি পায়। এলাকাবাসীর অশঙ্কা, উজানে বৃষ্টি হলে জল আরো বৃদ্ধি পাবে। এদিকে বিষয়টি নিয়ে সতর্ক দৃষ্টি রেখে চলেছে প্রশাসন। রোববার সকাল থেকে জলস্তর বাড়ছে। স্থানীয় মানুষ ইতিমধ্যে আশ্রয় হিসেবে যেতে বাধ্য হলেও প্রশাসনের তরফে এখনো পর্যন্ত তাদেরকে কোন সহায়তা দেননি বলে অভিযোগ। যদি দলের স্তর আরো বাড়ে তবে এলাকার প্রায় সব বাড়ি ঘর তলিয়ে যাবে। তখন বাধ্য হয়ে তাদের সবাইকে আশ্রয় শিবিরে উঠতে হবে বলে জানিয়েছেন। মূলত হাওড়া নদীর জল উপচে এলাকায় প্রবেশ করছে যদি পাহাড়ে আরো বৃষ্টি হয় তাহলে পুরো এলাকায় ডুবে যাবে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। ভারী সৃষ্টির কারণে রাজ্যের আরো কিছু জায়গাতে হাওড়া নদীরসহ অন্যান্য নদীর জল কুল হাপিয়ে আশেপাশের এলাকা ডুবিয়ে দিয়েছে।



