প্রতি বছর ১জুলাই দিনটিকে GST দিবস হিসেবে পালন করা হয়। এই উপলক্ষে শনিবার আগরতলায় এক আলোচনাচক্রের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহরায়। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, সাধারণ মানুষের কল্যাণ বর্তমান সরকার একের পর এক কাজ করছে। মানুষের কর্মসংস্থান, বাসস্থান, খাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সৌচালয় সব কাজেই বর্তমান সরকার দারুন সফলতার সঙ্গে কাজ করছে। সরকারের এই সমস্ত কাজের ফলে মানুষ সঠিকভাবে তাদের কর প্রদান করছেন। আগের তুলনায় রাজ্যে কর প্রদানের মাত্রা বেড়েছে। এ বছর ২৭শো কোটি টাকা কর আমদানি হয়েছে। আগামী বছর তা ৩হাজার কোটি টাকার বেশি আমদানি হবে বলে আশা ব্যক্ত করেন। রাজ্যে এখন ব্যাপকভাবে উন্নয়ন চলছে। আগে যেখানে মাত্র একটি জাতীয় সড়ক ছিল। বর্তমানে আরও ছয়টি জাতীয় সড়ক যুক্ত হচ্ছে। তাই একেবারে উত্তরের চোরাই বাড়ি থেকে দক্ষিণের সাব্রুম শহরের যেতে খুব সামান্য সময় লাগছে। একইভাবে এয়ার কানেক্টিভিটি সহ অন্যান্য ক্ষেত্রে গতি আসছে। এদিনের এই আলোচনা চক্রে রাজ্য সরকারের অর্থ দপ্তরের সচিবের পাশাপাশি দপ্তরের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।



