Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যপরীক্ষার নিয়ম-নীতি পরিবর্তনের প্রতিবাদে এজিএমসি কলেজ চত্বরে বিক্ষোভ কর্মসূচি মেডিকেল পড়ুয়াদের

পরীক্ষার নিয়ম-নীতি পরিবর্তনের প্রতিবাদে এজিএমসি কলেজ চত্বরে বিক্ষোভ কর্মসূচি মেডিকেল পড়ুয়াদের

চূড়ান্ত পরীক্ষার আগে হঠাৎ করে পরীক্ষার নিয়ম-নীতি পরিবর্তনের ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার এ জিএমসি কলেজ চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করল মেডিকেল পড়ুয়ারা। ছাত্র-ছাত্রীদের দাবি এমবিবিএস পরীক্ষায় পাশের জন্য পুনরায় এন্ট্রান্স পরীক্ষা চালু করা চলবে না ।সংশ্লিষ্ট বিষয়ে তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন বলে জানান। এজিএমসির এমবিবিএস কোর্সের চূড়ান্ত পরীক্ষায় নিয়ম-নীতি বদল করা হয়েছে। এই নতুন নীতি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকীবহাল নন এজিএমসি’র চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীরা। এমবিবিএস এর চূড়ান্ত পরীক্ষার ঠিক প্রাক মুহূর্তে এই ধরনের নতুন নিয়ম প্রচলন করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শনিবার এজিএমসি কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীরা।এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে এজিএমসি-র চূড়ান্ত বর্ষের এক ছাত্রী জানান ,তারা পরীক্ষায় বসতে ভয় পান না ।তবে পরীক্ষার জন্য প্রস্তুতির সময় চান তারা। তাই পরীক্ষার ঠিক আগে হঠাৎ করে নতুন নিয়ম চাপিয়ে দেওয়ার বিরোধিতা করছেন তারা।এই বিক্ষোভ কর্মসূচিতে এজি এমসি’র চূড়ান্ত বর্ষের সকল ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। বিষয়টি নিয়ে তারা মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সরকারের সাথে কথা বলতে চান বলেও জানান বিক্ষুভরত ছাত্রছাত্রীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য