Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যসরকারের কাছে গুচ্ছ দাবি প্রাক্তনের

সরকারের কাছে গুচ্ছ দাবি প্রাক্তনের

উল্টো রথের দিন কুমার ঘাটে সংঘটিত মর্মান্তিক ঘটনা নিয়ে চলছে এখন রাজনৈতিক মহলে চুলচেরা বিশ্লেষণ। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে শুরু করে জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন সহ নিহতদের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন। শুধু তাই নয় হাসপাতালে গিয়ে যারা চিকিৎসাধীন তাদের চিকিৎসার খোঁজখবর নেন। গতকাল কুমারঘাটে গিয়ে সম্পূর্ণ ঘটনা সম্পর্কে অবগত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। একই সাথে তিনি সেদিন আগরতলা জিবিতে গিয়ে আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। শনিবার মেলার মাঠস্থিত সিপিআইএম রাজ্য কার্যালয় দশরথ দেব এক সাংবাদিক সম্মেলনে কুমারঘাট পরিদর্শনকালে সংগ্রহীত যাবতীয় তথ্য তুলে ধরলেন তিনি। সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী সরকার এদিন রাজ্য সরকারের কাছে দাবী জানান, রাজ্যের ইতিহাসে সংঘটিত নজিরবিহীন এই মর্মান্তিক ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনের জন্য উচ্চ আদালতের একজন বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্তের। একই সাথে এদিন তিনি দাবি করেন ঘটনায় যারা মৃত হয়েছেন তাদের পরিবারের একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে সরকারি চাকরি প্রদানের এবং পরিবারের সন্তানদের পড়াশোনার যাবতীয় খরচ সরকার বহন করার। এছাড়া যারা আহত হয়ে এখনো চিকিৎসাধীন রয়েছেন তারা হাসপাতাল থেকে ছাড়া পেলেও যতদিন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ না হবেন ততদিন চিকিৎসার খরচ বহন ও পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের দাবি করেন তিনি। একই সাথে প্রশাসনের প্রতি আহ্বান রাখেন তিনি, যেকোন ধর্মীয় অনুষ্ঠানে এধরনের যাত্রায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করতে প্রশাসনিকভাবে কিছু পদ্ধতি তৈরি করার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য