Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যচোর সন্দেহে এক নিরপরাধ ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগে পুলিশের হাতে আটক...

চোর সন্দেহে এক নিরপরাধ ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগে পুলিশের হাতে আটক দুই ব্যক্তি

চোর সন্দেহে এক নিরপরাধ ব্যক্তিকে গণধোলাই দিয়ে হত্যা করার অভিযোগে পুলিশের হাতে ধরা পরল ২ যুবক। চাঞ্চল্যকর এই খুনের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে বোধজংনগর থানাধীন বলদা খাল এলাকায়। চুরির অভিযোগ এনে স্থানীয় কিছু লোক সেদিন সকালে এলাকার বাসিন্দা ৪০ বছরের নন্দু সরকারকে প্রচন্ড মারধোর করে। পরবর্তী সময়ে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় নন্দুকে উদ্ধার করে প্রথমে রানির বাজার হাসপাতালে এবং পরবর্তী সময়ে জিবি হাসপাতালে নিয়ে যাবার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে নন্দু। চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেদিনই মৃত ব্যক্তির পরিবারের লোক আগরতলা পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন। আর এই অভিযোগ পেয়ে পূর্ব থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে রাতেই বলদাখাল এলাকা থেকে ভাস্কর দাস ও দিবাকর দাশ নামে দুই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। চোর সন্দেহে নন্দু সরকারকে পিটিয়ে হত্যা করার দায়ে অভিযুক্ত রয়েছেন আরো বেশ কয়েকজন। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে শীঘ্রই বাকিদেরও জালে তুলবে পূর্ব থানার পুলিশ। শুক্রবার খুনের ঘটনায় অভিযুক্ত ভাস্কর দাস ও দিবাকর দাসকে পুলিশি রিমান্ড চেয়ে আদালতে তুলে পূর্ব থানার পুলিশ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি জানান কি কারনে নন্দু সরকারকে পিটিয়ে হত্যা করা হয়েছে তা ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এবং সঠিক তদন্তক্রমেই বেরিয়ে আসবে। পুলিশি রিমান্ড পাবার পরেই ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকি অভিযুক্তদের জালে তুলতে সক্ষম হবে পুলিশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য