Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যনরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নয় বছর পূর্তিতে গৃহীত মাস ব্যাপী কর্মসূচি...

নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নয় বছর পূর্তিতে গৃহীত মাস ব্যাপী কর্মসূচি আগামী আরো কয়েকদিন চলবে রাজ্যে – রাজীব ভট্টাচার্য

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দেশের বর্তমান সরকার ইতিমধ্যেই নয় বছর পূর্ণ করেছে। কেন্দ্রীয় সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে গোটা দেশব্যাপী চলছে বিজেপির উদ্যোগে এক মাসব্যাপী নানা সাংগঠনিক প্রচার কর্মসূচি। মূলত আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখেই ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব মোদির নেতৃত্বাধীন সরকারের গৃহীত প্রকল্প গুলি জনসম্মুখে তুলে ধরার লক্ষ্যেই মাসব্যাপী কর্মসূচির সিদ্ধান্ত নেয়। রাজ্যেও গত এক মাস ধরে শাসক দল বিজেপি ও তার বিভিন্ন সংগঠনগুলি নানা প্রচার কর্মসূচি চালিয়ে আসছে। আর এই কর্মসূচি গুলিতে সামিল হন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা ও জনপ্রতিনিধিরা। প্রতিটি কর্মসূচিতেই দলের কার্যকর্তাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।পূর্ব ঘোষণা অনুযায়ী গৃহীত কর্মসূচির শেষ দিন ছিল ৩০ জুন শুক্রবার। দেশের অন্যান্য রাজ্যে এদিন মাসব্যাপী কর্মসূচি সমাপ্তি হলেও, রাজ্যে গৃহীত কর্মসূচি চলবে আগামী আরো কয়েকদিন। প্রাকৃতিক দুর্যোগ এবং সাম্প্রতিককালে কুমারঘাটে সংঘটিত মর্মান্তিক ঘটনায় সাংগঠনিক কাজ অনেকটা ব্যাহত হয়। তাই আগামী আরো কয়েকদিন চলবে পূর্ব গৃহীত কর্মসূচি গুলি। শুক্রবার এমনটাই জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য। এদিন বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামকৃষ্ণ মিশন এলাকায় বাড়ি বাড়ি প্রচার অভিযান সংঘটিত করেন শ্রী ভট্টাচার্য। এই প্রচার অভিযান কালে তিনি সাধারণ নাগরিকদের সাথে কথা বলে তুলে ধরেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প গুলি। পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে পুনরায় মোদিকে ক্ষমতায় পুনঃ প্রতিষ্ঠিত করতে রাজ্যের দুটি আসন মোদিকে উপহার দেওয়ার জন্য নাগরিকদের প্রতি আগাম আহ্বান জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য