Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যসাংসদ উন্নয়ন তহবিল থেকে গৃহীত উন্নয়নমূলক কর্মসূচি পর্যালোচনা বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা...

সাংসদ উন্নয়ন তহবিল থেকে গৃহীত উন্নয়নমূলক কর্মসূচি পর্যালোচনা বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

রাজ্য বিধানসভার সদস্যদের মতো লোকসভা ও রাজ্যসভার সাংসদদের জন্যও রয়েছে সাংসদ উন্নয়ন তহবিল। বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সাংসদরা নিজের সংসদীয় এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ রূপায়িত করতে পারেন। সেই নিয়ম মেনেই সাংসদরা নিজ নিজ সাংসদ তহবিল থেকে জনস্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি করে থাকেন। কাজ সংঘটিত হবার পর তার সঠিক শংসাপত্র জমা দিতে হয় সংশ্লিষ্ট বিভাগে। তাই সাংসদ উন্নয়ন তহবিলে অনুষ্ঠিত কাজগুলি নিয়ে এবার পর্যালোচনা বৈঠকে বসলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে মন্ত্রী শ্রীমতি ভৌমিকের পৌরহিত্যে অনুষ্ঠিত বৈঠকে জেলাশাসকসহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ এই বৈঠকে সাংসদ উন্নয়ন তহবিলে রূপায়িত কাজগুলির পর্যালোচনার পাশাপাশি কাজের ইউটিলাইজেশন সার্টিফিকেট সংশ্লিষ্ট দপ্তরে দ্রুততার সাথে জমা দেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 + 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য