Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যচারিদিকের হিংসা থেকে পরিত্রাণ পেতে হলে গান্ধীজিকে অনুসরণ করা দরকার - মুখ্যমন্ত্রী

চারিদিকের হিংসা থেকে পরিত্রাণ পেতে হলে গান্ধীজিকে অনুসরণ করা দরকার – মুখ্যমন্ত্রী

মহাত্মা রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে আগরতলা শহরতলী যোগেন্দ্রনগর রেন্টারস সোসাইটিতে তৈরি করা হয়েছে জাতির জনক মহাত্মা গান্ধীর মর্মর মূর্তি। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার আনুষ্ঠানিকভাবে আবরণ উন্মোচন হলো গান্ধীর মর্মর মূর্তির। আবরণ উন্মোচন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মেয়র দীপক মজুমদার সহ আরো বিশিষ্টজনের। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরহিত করেন মহাত্মা রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি শ্যামল চৌধুরী। এদিন গান্ধীজীর মর্মর মূর্তির আবরণ উন্মোচন করে বক্তব্য রাখতে গিয়ে গান্ধীজীর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, গান্ধীজীর সত্যাগ্রহ, খাদী আন্দোলন সবার জানা। গান্ধীজী দারিদ্র দূরীকরণ, নারী স্বাধীনতা, বর্ণ বৈষম্য দূরীকরণের লক্ষ্যে কাজ করে গেছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সেই দিশায় কাজ করে চলেছেন। বর্তমান সময়ের চারিদিকে যেভাবে শুধু হিংসা আর হিংসা, তা থেকে পরিত্রাণ পেতে দরকার গান্ধীজীর দেখানো পথ অনুসরণ করা। আজকের দিনেও গান্ধীজি খুবই প্রাসঙ্গিক। গান্ধীজী মনের মধ্যে শক্তি যোগায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য