গতকাল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে ব্যাক পেয়েছে যেসব ছাত্রছাত্রীরা তাদেরকে পাশ করার দাবি নিয়ে ত্রিপুরা ইনভারসিটির সামনে বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন প্রদান করেন। বিক্ষুভ প্রদর্শন করার সময় এন এস ইউ আই এর রাজ্য সভাপতি সম্রাট রায়ের নাম নিয়ে যে সমস্ত স্লোগান দিয়েছেন তার প্রতিবাদ জানান এন এস ইউ আই রাজ্য সভাপতি সম্রাট রায়। বুধবার আগরতলার পোস্ট অফিস চৌমুনিস্থীত এন এস ইউ আই এর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এন এস ইউ আই এর সভাপতি সম্রাট রায়, তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাত্র-ছাত্রীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে যে ডেপুটেশন দেওয়া হয়েছে তাতে কেন সম্রাট রায়কে ইন্ডিকেট করা হয়েছে রাজ্যের ছাত্র সমাজ জানতে চাইছে। পাশাপাশি তিনি আরো বললেন রাজ্যের এত সংখ্যক ছাত্রছাত্রীরা ব্যাক পেয়েছে তার জন্য নিন্দা জানান এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে এ বিষয়ে গুরুত্ব দেবার দাবি রাখেন।



