Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যনোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ও উত্তীর্ণ...

নোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ও উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়

মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ও উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন পর্ব চলছে এখন রাজ্যের বিভিন্ন প্রান্তে। বিভিন্ন সামাজিক সংগঠন কিংবা সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিয়তই আয়োজন করে চলেছে এধরনের কর্মসূচি। মঙ্গলবার তা আরো একবার এমনটা দেখা গেল আগরতলা নোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ে। এই বিদ্যালয় থেকে এবছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো এদিন। স্কুলের তরফে আয়োজিত সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেটর হীরালাল দেবনাথ, শম্পা সেন সরকার, বিশিষ্ট সমাজসেবী ডঃ অশোক সিনহা, স্কুলের প্রধান শিক্ষিকা শেফালী দেববর্মা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। স্কুল কর্তৃপক্ষের দেওয়া সংবর্ধনা পেয়ে এদিন খুব আপ্লুত হতে দেখা গেল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − seventeen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য