Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যবাজার থেকে বাড়ি যাওয়ার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু এক কৃষকের, ঘটনা জিরানিয়া...

বাজার থেকে বাড়ি যাওয়ার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু এক কৃষকের, ঘটনা জিরানিয়া থানার অন্তর্গত বিদ্যামহো সাধুপাড়া এলাকায়

বেপরোয়াগামী যান চলাচলের জন্য অসহায় ভাবে মৃত্যুর সম্মুখীন হচ্ছেন একাংশ সাধারণ নাগরিক। যেভাবে রাজ্যে দুর্ঘটনার সংখ্যা বেড়ে চলেছে তাতে করে রাস্তায় বের হওয়া যেন অনেকটাই নিরাপদ। তার একমাত্র কারণ বেপরোয়াগামী যান চলাচল। প্রায় প্রতিদিনই রাজ্যের কোন না কোন এলাকায় পথের বলি হচ্ছেন একাংশ মানুষ। এবার বেপরোয়াগামী গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৭০ বছরের এক কৃষকের। ঘটনা সোমবার রাতে জিরানিয়া থানার অন্তর্গত বিদ্যামোহন সাধুপাড়া এলাকায়। বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি যাবার পথে এটি দ্রুতগামী গাড়ি ধাক্কা দেয় পেশায় কৃষক মঙ্গলকে। বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে স্থানীয়রা খবর দেয় দমকল বাহিনীর কর্মীদের। তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় বৃদ্ধ মঙ্গলকে উদ্ধার করে জিরানিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার আঘাত গুরুত্বর হওয়ায় সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে হস্তান্তর করে। জিবিতে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসকরা শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করে। মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তের শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। এদিকে ঘটনার পরেই ঘাতক গাড়িটিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 − seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য