Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যআমার বুথ সবচেয়ে মজবুত এই কর্মসূচিতে প্রধানমন্ত্রীর বার্তা শুনলেন মুখ্যমন্ত্রী

আমার বুথ সবচেয়ে মজবুত এই কর্মসূচিতে প্রধানমন্ত্রীর বার্তা শুনলেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে গোটা দেশ জুড়ে চলছে ভারতীয় জনতা পার্টি মাস ব্যাপী উচ্চ কর্মসূচি। রাজ্যেও গুচ্ছ কর্মসূচিতে শামিল হয়েছেন মন্ত্রী জনপ্রতিনিধি থেকে শুরু করে শাসকদলের কার্যকর্তারা। সর্বভারতীয় গৃহীত কর্মসূচি আমার বুথ সবচেয়ে মজবুত এর অঙ্গ হিসেবে মঙ্গলবার দলীয় কার্যকর্তাদের উদ্দেশ্যে প্রকাশ্যে বক্তব্য রাখেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর প্রধানমন্ত্রীর দেওয়া এই প্রকাশ্য বক্তব্য এদিন এক নাগাড়ে শুনলেন প্রতিটি রাজ্যের দলীয় কার্যকর্তারা। ব্যতিক্রম ছিল না ত্রিপুরাও। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রূপরেখার বিষয় এদিন দলীয় কার্যকর তাদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। ফলে স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর এদিনের বক্তব্য ছিল অনেকটাই গুরুত্বপূর্ণ। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও এদিন শুনলেন প্রধানমন্ত্রীর বক্তব্য। নিজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অরুন্ধতীনগর কমিউনিটি হলে দলীয় কার্যকর্তাদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলেন তিনি। এদিনের এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর অলক রায়, স্বদেশ বিজেপির নেতৃত্ব পাপিয়া দত্ত, তাপস ভট্টাচার্য, অমিত রক্ষিত, মন্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ আরো অনেকে। তবে দলীয় নির্দেশে এদিনের কর্মসূচি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কিছুই জানাননি। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি নেতৃত্ব তাপস ভট্টাচার্য জানান, প্রধানমন্ত্রী দেশের লক্ষ লক্ষ কার্যকর্তাদের বার্তা দিয়েছেন নয় বছরের শাসনকালে দেশের মধ্যে কৃষি, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যে পরিবর্তন হয়েছে তার মধ্যে অন্যতম হলো অর্থনৈতিক অবস্থান। মোদীজি ক্ষমতায় আসার আগে দেশের অর্থনৈতিক অবস্থা ছিল দশমে। আর এখন তা হয়েছে পঞ্চম স্থানে। আর তা থেকেই প্রমাণিত ভারত অর্থনৈতিক দিক দিয়ে অনেকটা শক্তিশালী হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two + one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য