Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যপুনরায় পরীক্ষার দাবিতে বিক্ষোভ প্রদর্শন এবিভিপির

পুনরায় পরীক্ষার দাবিতে বিক্ষোভ প্রদর্শন এবিভিপির

রাজ্যের সব কটি সাধারণ ডিগ্রী কলেজেই এখন চলছে নতুন ভর্তি প্রক্রিয়া। এবছর থেকে কলেজ গুলিতে চালু হতে চলেছে জাতীয় নয়া শিক্ষানীতি। যে নীতির প্রয়োগ ইতিমধ্যেই কার্যকর হতে চলেছে সাধারণ ডিগ্রী কলেজগুলিতে। এর মধ্যেই একদিকে যখন সব কটি কলেজে চলছে নতুন ভর্তি প্রক্রিয়া, ঠিক তখনই ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ডিগ্রী কলেজ গুলিতে ঘোষণা করা হয় বার্ষিক পরীক্ষার ফলাফল। আর এতে দেখা যায় একটা বিরাট অংশের ছাত্র-ছাত্রী পরীক্ষায় অনুত্তীর্ণ। যা মেনে নিতে পারছে না রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। জাতীয় শিক্ষানীতি প্রয়োগ শুরু হওয়ায়, পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের পরীক্ষার মাধ্যমে একটি সুযোগ দেওয়ার দাবিতে এবার রাস্তায় নামল এই সংগঠন। মঙ্গলবার এমনটাই দেখা গেল ত্রিপুরা বিশ্ববিদ্যালয় চত্বরে। বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তাদেরকে একটি বারের মতো সুযোগ দেওয়ার দাবিতে এদিন বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখায় সংগঠনের কর্মীরা। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর সংগঠনের এক প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সাথে মিলিত হয়ে তাদের দাবি সনদ সম্বলিত এক স্মারকলিপি তুলে দেন। দাবি অনাদায়ে প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলনের বার্তা দিলেন এদিন সংগঠনের নেতৃত্ব।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 + five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য