Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যপ্রত্যেক ছাত্র-ছাত্রীদেরই পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশের জন্য অতিরিক্ত কিছু থাকা প্রয়োজন -...

প্রত্যেক ছাত্র-ছাত্রীদেরই পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশের জন্য অতিরিক্ত কিছু থাকা প্রয়োজন – সুধাংশু দাস

রাজধানী আগরতলার বিভিন্ন প্রান্তে রয়েছে প্রচুর সংখ্যক অঙ্কন শিল্পের প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানগুলো থেকে অঙ্কন শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে রাজ্যের ছাত্র-ছাত্রীরা। শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য অংকন প্রতিষ্ঠান গুলির মধ্যে অন্যতম একটি হলো আর্ট সোসাইটি। এই সোসাইটি বিগত বেশ কয়েক বছর ধরে বার্ষিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্মাননা জানিয়ে আসছে। এবারও যেন তার ব্যতিক্রম নয়। সোমবার রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আর্ট সোসাইটি আয়োজন করে বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানের। বার্ষিক এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য সরকারের প্রাণিসম্পদ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব। এছাড়াও ছিলেন ত্রিপুরা সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য, অধ্যাপক দেবব্রত দাস প্রমূখ। অনুষ্ঠানে পৌরহিত্য করেন আর্ট সোসাইটির সভাপতি কৃষ্ণকান্ত দেবনাথ। এদিন সোসাইটির সমাবর্তন অনুষ্ঠানে বেশ কয়েকজন মেধাবী ছাত্র-ছাত্রীর হাতে স্মারক উপহার তুলে দেন অতিথিরা। এই অনুষ্ঠান প্রসঙ্গে এদিন মন্ত্রী সুধাংশু দাস সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, যে সমস্ত ছাত্র-ছাত্রীরা আর্ট ও শিল্পকলার উপর নির্ভর করে নিজের মেধা ও মনণ বিকাশের জন্য কাজ করছে তাদেরকে উৎসাহিত করার জন্যই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন। প্রত্যেক ছাত্র-ছাত্রীদেরই পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত কিছু থাকা প্রয়োজন। এতে করে তাদের মানসিক বিকাশ যেমন ঘটে, তেমনি নিজেদের সমৃদ্ধ করতে পারে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য