কলকাতায় গত ২০ জুন অনুষ্ঠিত হয় ইন্ডিয়ান ডান্স স্টার রিয়েলিটি শো। জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক এই শোতে দেশের বিভিন্ন রাজ্য থেকে ৩৫০ জন নৃত্যশিল্পী অংশগ্রহণ করে। ছোট্ট এই পার্বত্য রাজ্য থেকে অংশ নেয় আগরতলা শহরতলী এলাকার পূজা শীল ও উদয়পুরের শুভাঙ্গী দত্ত। এতে চূড়ান্ত পর্বে ভালো পারফরম্যান্স করে প্রতিপক্ষ সবাইকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করে হেনেরি ডিরোজিও স্কুলের ১১ বছর ছাত্রী পূজা। পুরস্কার হিসেবে পূজা পেলেন সুদৃশ্য ট্রফি ও ৫ লাখ টাকা। অপরদিকে শুভাঙ্গি জুনিয়র রানার্স হয়। প্রতিযোগিতায় অসাধারণ সাফল্যে রাজ্যের নাম উজ্জল করে রবিবার নিজ ঘরে ফিরে এসে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হন পূজা। পূজার এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি তার স্কুলের শিক্ষক শিক্ষিকা ও সহপাঠী থেকে শুরু করে পরিবারের লোকজন। এদিন পূজা জানান পড়াশোনার পাশাপাশি প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা অনুশীলন করতেন। আগামী দিন আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে তার।



