Friday, March 13, 2026
বাড়িখবররাজ্যকেন্দ্রীয় সরকারের নয়া জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে আগরতলা শহরে তিন ঘন্টার গণবস্থান...

কেন্দ্রীয় সরকারের নয়া জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে আগরতলা শহরে তিন ঘন্টার গণবস্থান জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন ত্রিপুরা চ্যাপ্টারের

কেন্দ্রীয় সরকারের নতুন জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে বৈষম্য বাড়াবে, বঞ্চনা বাড়াবে, স্কুল ছুট কলেজ ছুট বাড়বে। শুধু তাই নয় নতুন শিক্ষানীতির অভিমুখ হচ্ছে গ্লোবাল কর্পোরেট স্বার্থের অনুকূলে শিক্ষার লাগাম ছাড়া বেসরকারীকরণ। সাথে সংযুক্ত হয়েছে ভয়ংকর সভ্যতা বিরোধী হিন্দুত্ববাদের সাম্প্রদায়িক প্রকল্প। এমনই অভিযোগ এনে কেন্দ্রের নতুন জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে এবার রাজপথে নামলো রাজ্যের ছাত্র, শিক্ষক, অধ্যাপক, বিজ্ঞান সাক্ষরতা শিক্ষা, সাংস্কৃতিক আন্দোলনের ১৮টি সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন ত্রিপুরা চ্যাপ্টার। রবিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে ফোরাম সংঘটিত করল তিন ঘন্টার গণ অবস্থান। অধ্যাপক মিহিরদের অধ্যাপিকা আলপনা সেনগুপ্ত অধ্যাপক হারাধন দেবনাথ অধ্যাপক গোপাল সিনহা ও স্বপন বল কে নিয়ে গঠিত সভাপতি মন্ডলীর সভাপতিত্বে এই গণ অবস্থানে বক্তব্য রাখেন সংগঠনের কো ডক্টর মিহির লাল রায়, টিএসইউর সম্পাদক সুজিত ত্রিপুরা, এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব, শিক্ষক নেতা শৈবাল রায়, ত্রিপুরা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক উৎপল চন্দ্র দে, টি সি টি এর পক্ষে অধ্যাপক নিত্যানন্দ দাশ। বক্তারা নতুন এই জাতীয় শিক্ষানীতির বিভিন্ন দিক তুলে ধরে এর প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই শিক্ষানীতি বাতিলের দাবি জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 + six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য