নেশা কারবারি এবং নেশা সেবনকারীদের বিরুদ্ধে গর্জে উঠতে শুরু করেছে বিভিন্ন সামাজিক সংগঠনগুলি ও। রবিবার স্বপ্ন পথ নামের এক সামাজিক সংস্থার উদ্যোগে রাজধানীতে এক নেশা বিরোধী রেলি সঙঘটিত করা হয় ।রেলিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।গোটা রাজ্যেই নেশার বাড়ন্ত চলছে ।নেশার করাল গ্রাসে আচ্ছন্ন একাংশের যুবসমাজ। এই অবস্থায় নেশা মুক্ত ত্রিপুরা রাজ্য গড়ার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে রবিবার স্বপ্ন পথ নামে একটি সামাজিক সংগঠন আগরতলা শহরে নেশা বিরোধী এক বিশাল রেলির আয়োজন করে ।রেলিটি রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। নেশা বিরোধী এই রেলি সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সংস্থার অন্যতম কর্মকর্তা দেবাশীষ রায় জানান ,মুখ্যমন্ত্রী নেশা বিরোধী রাজ্য গঠনের আহ্বান জানিয়েছেন। এই অহ্বানে সাড়া দিয়েই এই রেলির আয়োজন করা হয়েছে ।আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং নেশা মুক্ত ত্রিপুরা।এই রেলি থেকে নেশা মুক্ত সমাজ এবং রাজ্য গঠনের ক্ষেত্রে সকলকে এগিয়ে আসার বার্তা জানানো হয়। রেলিতে সমাজের বিভিন্ন অংশের মানুষ অংশগ্রহণ করেন।



