Friday, March 13, 2026
বাড়িখবররাজ্যনেশা কারবারি সহ এক ক্রেতাকে এবার আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা,...

নেশা কারবারি সহ এক ক্রেতাকে এবার আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা, ঘটনা রাজধানী আগরতলার ইন্দ্রনগর কারগিল বাজার ব্রিজ সংলগ্ন এলাকায়

আগরতলা সহ গোটা রাজ্যেই যেন এখন নেশার বন্যায় ভাসছে। আর এই ড্রাগস হিরোইনের মত নেশায় আসক্ত হয়ে ধ্বংসের মুখে এখন যুবসমাজ থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা। যা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক মহল থেকে শুরু করে সচেতন নাগরিকরা। রাজ্যের এমন কোন জায়গা বাদ নেই যেখানে নেশার কড়াল গ্রাস বিষাক্ত করে তুলেনি সমাজকে। রাজ্য সরকার ত্রিপুরাকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করলেও, প্রশাসনিক তৎপরতাকে উপেক্ষা করেই অলি গলি থেকে শুরু করে বিভিন্ন ছোটখাটো ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিতে অবাধে চলছে অবৈধ বিষাক্ত নেশার কারবার। কিছুতেই যেন এই বিষাক্ত নেশার কারবার বন্ধ করতে পারছে না প্রশাসন। তা আরো একবার প্রত্যক্ষ করা গেল রবিবার সাত সকালে আগরতলা শহরতলী ইন্দ্রনগর কারগিল বাজার ব্রীজ সংলগ্ন এলাকায়। এদিন স্থানীয়রা এক নেশা সেবনকারীসহ নেশা বিক্রেতাকে আটক করে খবর দেয় পূর্ব থানার পুলিশকে। আর এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ নেশা সেবনকারী ও নেশা বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য