Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যভলেন্টিয়ার রক্তদান শিবিরের আয়োজন করল দীপাঞ্জলি সামাজিক সংস্থা

ভলেন্টিয়ার রক্তদান শিবিরের আয়োজন করল দীপাঞ্জলি সামাজিক সংস্থা

দীপাঞ্জলি সামাজিক সংস্থার পক্ষ থেকে ভলান্টিয়ার ব্লাড ডোনেশান কেম্পের আয়োজন করা হয় আগরতলার রেডক্রস ভবন হলঘরে। এই দিনের ব্লাড ডোনেশান কেম্পের উদ্বোধক হিসাবে উপস্তিত ছিলেন কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার, দীপাঞ্জলি সামাজিকসংস্থার সম্পাদীকা নন্দীতা ভট্টাচার্জী, আগরতলা নর্থ জোনালের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জোলন এর মাধ্যমে রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন সম্মানীয় অতিথিরা। এদিন মন্ত্রী রতন লাল নাথ বক্তব্য রাখতে গিয়ে বলেন আমাদের সমাজে বহু ধরনের দান রয়েছে কিন্তু রক্তদান এমন একটা দান যার কোন তুলনা নেই, বলা বাহুল্য কারোর যদি একটা চোখ না থাকে তাহলেও সে বেঁচে থাকবে কিন্তু সময় মতো যদি সে এক ইউনিট রক্ত না পায় তাহলে তার মৃত্যু অবশ্যম্ভাবী সুতরাং রক্তের কোন জাত, পাত, ধর্ম, বর্ণ হয় না তাই রক্তদানকে অন্যান্য দানের চাইতে আলাদাভাবে দেখা হয়। পাশাপাশি এই দিন বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন বিগত কিছুদিন আগে রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য স্থগিত হয়ে পড়েছিল রক্তদান শিবির এর মধ্যে রাজ্যের ব্লাড ব্যাংক গুলিও রক্তস্বল্পতায় ভুগছিল সমস্যায় পড়েছেন সাধারণ নাগরিকরা তাই রাজ্যের মুখ্যমন্ত্রী সকল স্তরের মানুষের কাছে আহবান রেখেছিলেন সবাই যেন রক্তদানে এগিয়ে আসেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে বিভিন্ন ক্লাব সংস্থা কিংবা সংগঠন এগিয়ে এসেছেন রক্তদানের মত কর্মসূচি হাতে নিয়ে, এই রক্ত দানের মধ্য দিয়েই মানববন্ধন তৈরি করা সম্ভব। কেননা যে ব্যক্তি রক্তদান করছেন তিনি জানেন না সেই রক্ত কার শরীরে প্রবেশ করানো হবে এবং যিনি গ্রহণ করছেন তিনিও জানেন না যে এই রক্ত কে দিয়েছে সে কোন ধর্মের কোন জাতির, তাই বলা হয় রক্তের কোন জা পাত ধর্ম বর্ণ হয় না বলে। এদিনের রক্তদান শিবিরে রক্ত দাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য