পুজিবাদের বিরুদ্ধে সমাজতন্ত্রই শেষ কথা।এই লক্ষেই মেহনতী মানুষকে সাথে নিয়ে লড়াই জারি রেখেছে সিআইটিইউ-মঙ্গলবার সিআইটিইউর ৫৪ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে এই কথা বলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে। মঙ্গলবার সারা দেশের সাথে রাজ্যেও সি আই টি ইউ’র ৫৪ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় ।এই উপলক্ষে আগরতলায় সি আই টি ইউ রাজ্য দপ্তরের সামনে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে। এই উপলক্ষে অফিস লেনে আয়োজিত এক কর্মীসভায় সিটু রাজ্য সভাপতি মানিক দে জানান, পুঁজিবাদের বিরুদ্ধে সমাজতন্ত্রই হল শেষ কথা। আর এই লক্ষ্যকে সামনে রেখে রাজ্যেও লড়াই সংগ্রাম জারি রেখেছে সি আই টি ইউ।



