সিনিয়র ডিভিশন ক্যাম্পের পর মঙ্গলবার থেকে এনএসআরসিসিতে শুরু হল ১৩ ত্রিপুরা এনসিসি ব্যাটেলিয়নের জুনিয়র ডিভিশন এনসিসি’র বার্ষিক প্রশিক্ষণ শিবির । দশদিনের এই প্রশিক্ষণ শিবিরে রাজ্যের ৩২ টি স্কুলের ৩৮৬ জন এনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেছে। এই প্রশিক্ষণ শিবিরে ক্যাডেটদের বেসিক মিলিটারি ট্রেনিং এর পাশাপাশি ম্যাপ রিডিং ,ফিল্ড ক্রাফট ,ফায়ারিং সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এদিন থার্টিন ত্রিপুরা এনসিসি ব্যাটেলিয়নের কমান্ডিঙ অফিসার কর্নেল এম এ রাজ্ মান্নার এই সংবাদ জানিয়েছেন।



